বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’ ভবনেরভিত্তি প্রস্তর স্তািপর করা হয়েছে।
২০২২ সালে স্থাপিত হয় বাংলা ও ইংরেজি মাধ্যমে পরিচালিত ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’। পরের বছর ১৫ নভেম্বর থেকে শহরের পিটিএই রোডে বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় প্রি-প্রাইমারি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নিম্নমাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ করা হয়।
তবে ভবিষ্যতে বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ে উন্নীত করণের পরিকল্পনা থাকায় এবার পাঁচতলা বিশিষ্ট একটি আধুনিক সুবিধাসম্পন্ন নতুন ভবন হচ্ছে। জেলার দেশ ও প্রবাসে থাকা বিশিষ্টজনদের সহযোগিতায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব সহ ৩০টি শ্রেণিকক্ষ।
সোমবার (৭ জুলাই/২৩ আষাঢ়) বিকেলে নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, শিক্ষা ও আইসিটি (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো মামুনুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন মাসুদ, এম সি এন চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য হাসান আহমেদ জাবেদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনের নির্মাণকাজ সম্পন্ন হবে ২০২৬ সালে। এর নির্মাণ প্রকৌশলী হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মো মোয়াজ্জেম হোসেন।
জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন জানান, নিজস্ব ক্যাম্পাসে এখন পর্যন্ত দেশ ও প্রবাসে থাকা স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায় নতুন ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন একাডেমিক ভবনটি হতে যাচ্ছে জেলার একটি আধুনিক বিদ্যালয়। ভবনের কাজ সম্পন্ন হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।