মৌলভীবাজারে জুলাই ‘সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম’ অনুষ্ঠিত

প্রকাশিত August 4, 2025
মৌলভীবাজারে জুলাই ‘সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম’ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে ‘সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট/২০ শ্রাবণ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা স্মৃতিচারণ করেন এবং তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো ইয়ামীর আলী ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহতদের প্রতি সমবেদনা প্রকাশ ও নিহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাদের ভূমিকা তুলে ধরেন।
স্মৃতিচারণ করেন জুলাই আন্দোলনের যোদ্ধা মো সাহাব উদ্দিন বাবলু, সজীব হাসান, আহমেদ লিকন, কাজী মনজুর, তানজিয়া শিশির, মাওলানা শাহ মিসবাহ, রুহুল আমিন, এনসিপির যুগ্মসমন্বয়কারী এহসান জাকারিয়া ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন।
অনুষ্ঠানে আহত প্রত্যেক জুলাই যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।