মেট্রোপলিটন ভার্সিটিতে এম্পাওয়ারিং ইংলিশ গ্র্যাজুয়েটস শীর্ষক সেমিনার

প্রকাশিত August 4, 2025
মেট্রোপলিটন ভার্সিটিতে এম্পাওয়ারিং ইংলিশ গ্র্যাজুয়েটস শীর্ষক সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অন্যতম সংগঠন এমইউ ইংলিশ সোসাইটির উদ্যোগে ‘এম্পাওয়ারিং ইংলিশ গ্র্যাজুয়েটস : ভিজ্যুয়াল ডিজাইন, প্রফেশনাল নেটওয়ার্কিং অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার পাথওয়েস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট/২০ শ্রাবণ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হলে আয়োজিত
সেমিনারে রিসোর্স পারসন ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সিএসই বিভাগের সিনিয়র প্রভাষক আবু জাফর মো জাকারিয়া।
তিনি শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যমে নিজেদের দক্ষতা প্রকাশে ব্যবহারযোগ্য বাস্তবধর্মী কৌশল ও দিক নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের শেখানো হয় কীভাবে ক্যানভা ব্যবহার করে ডিজাইন তৈরি করা যায়, ফাইভারে একটি পেশাদার প্রোফাইল গড়ে তোলা যায় ও লিংকডইনে কার্যকরভাবে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা যায়।
পুরো কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক পেশাগত প্রস্তুতি নিশ্চিত করা।
কর্মশালায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও এমইউ ইংলিশ সোসাইটির কোষাধ্যক্ষ গোলাম রব্বানী।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু পাঠ্যজ্ঞান যথেষ্ট নয়; পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, আত্মপ্রকাশের কৌশল এবং পেশাগত যোগাযোগে পারদর্শিতা অর্জন করা জরুরি। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়ক হবে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনিক বিশ্বাস। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান ও এমইউ ইংলিশ সোসাইটির সভাপতি সানজিদা চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন এমইউ ইংলিশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান আহমেদ রিফাত। সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক শ্বেতপর্ণা ভট্টাচার্য্য।
সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে পরিচালিত এই কর্মশালা ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখার মাধ্যমে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জন করেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা করছেন।–সংবাদ বিজ্ঞপ্তি