মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিজনেস স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ব্যবসায় প্রশাসন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড তাহের বিল্লাল খলিফা। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাসুদ রানা ও সহযোগী অধ্যাপক ড জামাল উদ্দিন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের ২০১৯-২০২০ সালের কমিটি ঘোষণা করা হয়। এতে নির্বাচিতরা হলেন, সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মুক্তাদির, কোষাধ্যক্ষ আফসারুল ইসলাম, সহ সভাপতি রাজু মিয়া ও সহ সম্পাদক রবিউল করিম।