সিলেটে মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক আব্দুল মছব্বির খানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা নির্মলেন্দু পাল নান্টু, মুক্তিযোদ্ধা মতিলাল মোহান্ত, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা কুটি মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার নূর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি সালাউদ্দিন পারভেজ, যুব কমান্ড জেলা শাখার সভাপতি শাহিন আহমদ চৌধুরী নয়ন ও তাসনিয়া পারভিন।