মাধবপুরে ৫০ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত March 30, 2025
মাধবপুরে ৫০ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল রবিবার (২৯ মার্চ) মধ্যরাতে মাধবপুর উপজেলার চৌমোহনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযানকালে ৫০ কেজি গাঁজা সহ মো আনোয়ার হোসেন ওরপে ননাই (৩২, পিতা আব্দুল জাহের, গন্ধবপুর, মাধবপুর, হবিগঞ্জ) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।