মাধবপুরে ১১০ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত April 4, 2025
মাধবপুরে ১১০ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১১০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (৪ এপ্রিল/২১ চৈত্র) শেষ রাতে জেলার মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১১০ কেজি গাঁজা সহ মোহাম্মদ আলী (৩০, পিতা মসকুদ আলী, কবিলপুর, মাধবপুর, হবিগঞ্জ) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মোহাম্মদ আলীকে জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।