মাধবপুরে ১০টি তাজা ককটেল সহ জামায়াত নেতা আটক

প্রকাশিত September 29, 2018
মাধবপুরে ১০টি তাজা ককটেল সহ জামায়াত নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে খড়কী গ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর গোপন বৈঠক চলাকালে ১০টি তাজা ককটেল সহ উপজেলা জামায়াতে ইসলামী নেতা নজরুল ইসলামকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১টার দিকে নাশকতার পরিকল্পনা নিয়ে খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৪০/৫০ জন নেতাকর্মী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় জামাতের নেতাকর্মীরা পালিয়ে গেলেও পুলিশ নজরুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।
এছাড়া বৈঠকস্থল থেকে পুলিশ ১০টি ককটেল উদ্ধার করে।