মাধবপুরে প্যানেল স্পিকার মাহবুব আলীর সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত June 9, 2018
মাধবপুরে প্যানেল স্পিকার মাহবুব আলীর সংবর্ধনা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাহবুব আলী তৃতীয়বার প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও জেলা তাঁতী লীগ নেতা সৈয়দ ইমরোল হোসাইন রাসেল।