মাধবপুরে দরিদ্র কৃষকের রোপণ করা ধানের চারা বিনষ্টের অভিযোগ

প্রকাশিত August 22, 2025
মাধবপুরে দরিদ্র কৃষকের রোপণ করা ধানের চারা বিনষ্টের অভিযোগ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে আদাঐ গ্রামের এক দরিদ্র কৃষকের জমিতে রোপণ করা আমন ধানের চারা প্রভাবশালীরা বিনষ্ট করছে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে এলাকায় বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। তবে পুলিশ বলছে, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার আদাঐ গ্রামের মরহুম আহম্মদ আলীর ছেলে ছায়েদ মিয়া আদাঐ মৌজার ২৬ শতক ভূমির পৈত্রিক সূত্রে মালিক। এই জমিতে তিনি দীর্ঘদিন ধরে ধান চাষ করে করছেন । এবারও করেছেন সম্প্রতি; কিন্তু তুচ্ছ বিষয়ের জের ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রোপনকৃত ধানের চারাগুলো মই দিয়ে বিনষ্ট করে ফেলে। জোরপূর্ব জমি দখলেরও চেষ্টা করছে।
পরবর্তী সময়ে কৃষক ছায়েদ মিয়া আরও ৪ বার এই জমিতে ধানের চারা রোপন করলেও সেই প্রভাবশালীরা তা বিনষ্ট করে ফেলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ১৪৪ ধারা জারি করে।
কৃষক ছায়েদ মিয়া জানান, এই জমি তার পৈত্রিক সম্পত্তি এবং একমাত্র সম্বল। এতে উৎপাদিত ধানে তার সংসার চলে।
মাধবপুর থানা জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।