মাধবপুরে ডাকাত সর্দার স্পিং জালাল সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত February 6, 2025
মাধবপুরে ডাকাত সর্দার স্পিং জালাল সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাত সর্দার ‘স্পিং জালাল’ সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি/২৩ মাঘ) সকাল ৭টার দিকে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জেলার শায়েস্তাগঞ্জ থানার ক্লুলেস খুন ও ডাকাতি মামলায় সর্দার সহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মাধবপুর উপজেলার জালাল মিয়া ওরফে স্পিং জালাল (৩০, পিতা ডুবাই মিয়া, সুন্দরপুর), ফয়সল মিয়া (৩২, পিতা জমির আলী, বহরনগর), জয়নাল (৪৩, পিতা মৃত আছদ্দুর মিয়া, সুন্দরপুর) ও মো রুবেল আহমেদ রনি (২৬, পিতা শাহআলম মিয়া, মানিকপুর)। এ সময় তাদের সঙ্গে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।