র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিপুল পরিমাণ বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি সন্ধ্যায় ছাতক উপজেলার দিঘলী কালীদাসপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১১৩ বোতল বিদেশী মদ উদ্ধার এবং উপজেলার দিঘলীরামপুর গ্রামের মৃত নজির মিয়ার ছেলে মো নোমান মিয়া ও সাহাব উদ্দিনের ছেলে মো রিমন আহমেদকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী