আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে পনিটুলা পূজামণ্ডপে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মক্রিমে শারদোৎসব যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
মতবিনিময় সভা শেষে রাত সাড়ে ১০টায় পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজকে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করে তার আর্শীবাদ নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস বাবুল, পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ কুমার ঘোষ, নিখিল কুমার ঘোষ, শৈলেন ঘোষ, নির্মল ঘোষ, তপু ঘোষ পিন্টু, শুধাংশু সরকার, সনাতন দাস বৈষ্ণব ও সজল ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, এবার শারদীয় দুর্গাপূজার মহালয়া ২১ সেপ্টেম্বরে, ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, সপ্তমী ২৯ সেপ্টেম্বর, অষ্টমী ৩০ সেপ্টেম্বর, নবমী ১ অক্টোবর ও বিজয়া দশমী ২ অক্টোবর। এ হিসেবে লক্ষ্মীপূজা ৬ অক্টোবর ও কালীপূজা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।–সংবাদ বিজ্ঞপ্তি