মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের কেন্দ্রীয় সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট/৩১ শ্রাবণ) দুপুরে দুর্গাবাড়ী চত্বরে আহ্বায়ক কমিটির আহ্বায়ক রজত কান্তি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়।
সভায় গোবিন্দ চন্দ্র তালুকদারকে সভাপতি ও অরুণ রায়কে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধ্যনগর উপজেলা সভাপতি দেবল কিরণ তালুকদার।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসব সকলের সার্বিক সহযোগিতায় সফল করতে কমিটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।