মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মতিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট/১ ভাদ্র) সকাল ১০টায় আশ্রমের বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে কৃষ্ণ নামের জয়ধ্বনি মুখর শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রমে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেয় ৮২ গ্রাম সমন্বিত আশ্রম কমিটি ও পূজা উদযাপন পরিষদ। এছাড়া উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা ও পুলিশ প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তার দেওয়া হয়।