মধ্যনগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন

প্রকাশিত July 18, 2025
মধ্যনগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক নারী প্রাণ হারিয়েছেন।
তার নাম শামছুন্নাহার বেগম (৭০)। তিনি পার্শ্ববর্তী নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার সহধর্মিণী।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পিঁপড়াকান্দা অটোরিকশা স্যান্ড সংলগ্ন সেতুর নিচে ট্রলারে ২৫ জন যাত্রী উঠার পর সেটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রী সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহার বেগম তলিয়ে যান। পরে লোকজন খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, শামছুন্নাহার বেগম পরিবারের ৫ সদস্য সহ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামে বেড়াতে এসেছিলেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান জানান, ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।