মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুরে এক নৌকা বালুসহ ৮ জন গ্রেফতার হয়েছে।
সোমবার (১১ আগস্ট/২৭ শ্রাবণ) দুপুরে কালী মন্দিরের সামনে গুবরিয়া খালে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা আটক করা হয়। নৌকার মূল্য ২ লাখ টাকা আর বালুর দাম ৯ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো তাহিরপুর উপজেলার রতনশ্রী ও কলাগাঁওয়ের মো তফছির হোসেন (২৬), মো নেকবর আলী (২০), মো সম্রাট হোসেন (২১), মো মফিজ আলী (২৫), মো মুক্তার আলী (১৯), মো কাউছার আলী (২৩), মো শহর আলী (২০) ও মো শাহানুর (২০)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো মনিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।