মধ্যনগর প্রতিহনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে একইস্থানে আবারও নৌডুবিতে ৩ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।
তার নাম আইয়ান মিয়া। সে জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের মো সামায়ূন মিয়ার ছেলে।
সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা সেতুর নিচে স্রোতের টানে ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে যায়।
এতে অসুস্থ হয়ে পড়া আইয়ান মিয়াকে এলাকার লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, এই নৌকায় ১০-১২ জন বারহাট্টা থেকে কামালপুরে গিয়ে আত্মীয়ের জানাজায় অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন।
মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, একই স্থানে গত ১৮ জুলাই দুপুরে স্রোতের টানে নৌকা ডুবিতে কলমাকান্দার দুর্লভপুর গ্রামের শামছুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধা প্রাণ হারান।