নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ কোয়ারি থেকে লুট হওয়া প্রায় ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে।
গোপন সূত্রে র্যাব-৯, সিপিএসসি, সিলেট আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল ডিউটিকালীন মহানগরীর ধোপাগুল এলাকায় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর মজুত থাকায় খবর পায়।
এর সুবাদে র্যাব-৯ টহল দল, সাদা পোশাকধারী সদস্য ও সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২১ আগস্ট/৬ ভাদ্র) দুপুর ১টার দিকে ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া এই বিপুল পরিমাণ পাথর জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত পাথরের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।