ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৬ বোতল ইসকফ সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত June 13, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৬ বোতল ইসকফ সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৬ বোতল ইসকফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (১৩ জুন/৩০ জ্যৈষ্ঠ) ভোর সাড়ে ৫টার দিকে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৯৬ বোতল ইসকফ সিরাপ সহ মো. মহসিন ওরপে পেপে (৩১, পিতা মো. রমজান মিয়া, কাশিনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামের একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।