ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত April 25, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (২৫ এপ্রিল/১২ বৈশাখ) ভোরে জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৭৮ বোতল ফেনসিডিল সহ মো কাজল মিয়া (২৮, পিতা মৃত হাশেম মিয়া, কাশিনগর কুশাইর বাড়ি, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে মামলা দায়ের করে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী