ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৪ বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত April 10, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৪ বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৫৪ বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১০ এপ্রিল/২৭ চৈত্র রাতে জেলার আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৫৪ বোতল ফেনসিডিল সহ আরিফুল ইসলাম রনি (২৬, পিতা মোস্তফা কামাল, আমতলী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।