ব্রাহ্মণবাড়িয়ায় ১৫১ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত May 29, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫১ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৫১ বোতল ফেনসিডিল সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (২৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাড়িউড়া বাসস্ট্যান্ডের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।
এসময় একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামার ইশারা দিলে প্রাইভেটকারের ভিতরে থাকা দুই ব্যক্তি প্রাইভেটকারটি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে; কিন্তু র‌্যাব সদস্যরা তাদেরকে ধরে ফেলেন।
পরে এ দুজনের দেওয়া তথ্য মতে, প্রাইভেটকারের ভিতর থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ধৃত মো. আব্দুল মজিদ (৪৫, পিতা মৃত শামছুল হক, জৈনপুর বড়বাড়ি, দক্ষিণ সুরমা, সিলেট) ও মো. আব্দুর রহমানকে (৩৫, পিতা অনিল মিয়া, পাঠানপাড়া, শিববাড়ি, মোগলাবাজার, সিলেট) গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জব্দকৃত আলামত সহ সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।