ব্রাহ্মণবাড়িয়ায় ‘ইসকফ সিরাপ’ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত May 30, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ইসকফ সিরাপ’ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৯৪ বোতল ‘ইসকফ সিরাপ’ সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (৩০ মে/১৬ জ্যৈষ্ঠ) রাতে উপজেলার কদমতলী এলাকায় কসবা-আড়াইবাড়ি পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মো আব্দুল হান্নান (২১, পিতা আহাদ মিয়া, আছকিনা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) নামের একজনকে ধরে ফেলেন।
পরে তার নিকট থেকে প্লাস্টিকের বস্তায় থাকা ১৯৪ বোতল ‘ইসকফ সিরাপ’ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।