বেসরকারি শিক্ষক কর্মচারীদের আর ধৈর্য্য না ধরার ঘোষণা

প্রকাশিত February 3, 2019
বেসরকারি শিক্ষক কর্মচারীদের আর ধৈর্য্য না ধরার ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত চাঁদা কর্তনের প্রজ্ঞাপন ও ১৯ জানুয়ারির আদেশ বাতিলের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা মানববন্ধন ও সমাবেশে করছে।
রবিবার বিকালে শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষক ফারুক আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মোতাসির আলম, জানিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ তালুকদার ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ফজলুল করিম সুহেল।
প্রধান অতিথি বলেন, অনেক ধৈর্য্য ধরেছি ,আর নয়। কারণ পিঠ দেয়ালে ঠেকে গেছে।