সাংস্কৃতিক প্রতিবেদক : বৃহস্পতিবার ছিল বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমি বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দীপ কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।