বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সংযোগ সেতুর উদ্বোধন

প্রকাশিত October 27, 2018
বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সংযোগ সেতুর উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার মধ্যে সংযোগ স্থাপনে আমিরদি নদীর উপর নির্মিত সেতুটি উদ্বোধন করা হয়েছে।
সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া শনিবার সন্ধ্যায় বিশ্বনাথের রাজার বাজারে সেতুটি মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খালেকুর রহমান, সদস্য আনা মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি গয়াছ মিয়া, জাতীয় পার্টি নেতা সুমন আহমদ চুনন ও আব্দুল মজিদ।
প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের ফলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রায় ১২টি গ্রামের লোকজনের চলাচলের সুবিধা সৃষ্টি হলো।