নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত ১২ বোর শটগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২০ নভেম্বর/৫ অগ্রহায়ণ) আনুমানিক রাত পৌণে ৩টায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কালিবহর এলাকায় বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই শটগান উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, এটি দেশীয় ১২ বোর শটগান। সহজে বহন ও নাশকতার কাজে ব্যবহারের জন্য এটিকে এয়ারগান থেকে ১২ বোর কার্টিজ ফায়ারের উপযুক্ত করা হয়। অস্ত্রটি সচল রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৪টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।