বিমান যাত্রীদের স্বজনদের জন্য ছাউনির দাবিতে মানববন্ধন

প্রকাশিত January 21, 2019
বিমান যাত্রীদের স্বজনদের জন্য ছাউনির দাবিতে মানববন্ধন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষমান স্বজনদের জন্য ছাউনি নির্মাণের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকালে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বিদুৎ তরফদার রিংকু, সহ সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক এস এম জায়েদ।