বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় উত্তর সাঙ্গর চ্যাম্পিয়ন্সলীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
দুপুরে স্থানীয় মাঠে সাবেক চেয়ারম্যান শাহ আলম ওয়াহাব স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম। উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নূরুল হুদার সভাপতিত্বে ও সাবেক মেম্বার আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক, মন্দরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জিতেন্দ্র চন্দ্র দাস, দক্ষিণ বানিয়াচং যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, কৃষকদলের সভাপতি সাবেক মেম্বার তাইদুল ইসলাম, শাহ আলম ওয়াহাব স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবিদুর রহমান পারভেজ, কাজী রফিক মিয়া, আব্দুল মিয়া, কাশেম মিয়া, ইকবাল মাহমুদ, ছাত্রদল নেতা মুর্শেদ আলম ও নূর উদ্দিন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বিডি স্পোর্টস মির্জাপুর ক্লাব ও কালেঙ্গা ইয়ং স্টাফ ক্লাব মৌলভীবাজার। এতে বিডি স্পোর্টস মির্জাপুর ক্লাব জয়লাভ করে।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল এফিয়ান। খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন সাইফুর রহমান মান্নান, কামাল খান, তানভীর হাসান ইফতি ও জীবন দাস। এছাড়া টুর্নামেন্ট আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শাহ আলম ওয়াহাব স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক ইতালী প্রবাসী শাহ শাকিল।