হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে জুনেদ মিয়া (৩০) নামের এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রইছগঞ্জ বাজারে এই সংঘর্ষ হয়। এতে নিহত জুনেদ মিয়া খাগাউড়া গ্রামের উঁচা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খাগাউড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত মিয়া ও স্নানঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রহিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। মামলা-পাল্টা মামলাও চলছে।
এর জের ধরেই এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।