হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধাারণ সম্পাদক আব্দুল হাই এ আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক ও সহ সভাপতি শাহ আওলাদ হোসেন।
এ ৪ তলা ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা।