বালাগঞ্জে সততা সংঘের বির্তক প্রতিযোগিতা ও মতবিনিময়

প্রকাশিত September 18, 2018
বালাগঞ্জে সততা সংঘের বির্তক প্রতিযোগিতা ও মতবিনিময়

সিলেটের বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ স্কুল এন্ড কলেজে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের বির্তক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নিরাপদ সড়ক বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, বালাগঞ্জ ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন শাহিন। আলোচনায় অংশ গ্রহণ করেন, হেলাল উদ্দিন, সালাউদ্দিন, রাহিদুল ইসলাম, সেলিম জাবেদ ও রাম প্রসাদ। পরিচালনায় ছিলেন, আরিফ খান।
পরে বিজয়ীদের মধো পুরস্কার বিতরণ করা হয়।