বানিয়াচঙ্গে সুনারু বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রকাশিত September 24, 2018
বানিয়াচঙ্গে সুনারু বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি : প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন। হাওর অঞ্চলের মানুষকে ভালবাসেন বলেই প্রধানমন্ত্রী হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে হাওর উন্নয়ন বোর্ড গঠন করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু দাশের সভাপতিত্বে ও বিধান দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক সজিব আলী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, শাহ শওকত আরেফিন সেলিম, হাবিবুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি প্রদীপ দাশ সাগর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া।