বানিয়াচঙ্গে নবীণবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত January 29, 2019
বানিয়াচঙ্গে নবীণবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় আতুকুড়ার নবীণবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক শেখ আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে ও বিদুৎসাহী সদস্য এনামুল হক আখনজীর পরিচালনায় নবীণবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাতগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাস, সাবেক মেম্বার নূরুল হক আখনজী, নৃপেন্দ্র দাস, আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাস, পরিচালনা কমিটির সদস্য ইউসুফ আলী, নজরুল ইসলাম, হামিদুল হক আখনজী, কাজল আখনজী, শিক্ষক সোপাল চৌধুরী, নবাগত শিক্ষার্থী ওয়াহিদ মিয়া, বিদায়ী শিক্ষার্থী তামিম ইসলাম শুভ ও জেরিন আখনজী।
এ অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও এসএসসি পরীক্ষার্থীদের হাতে নম্বরফর্দ তুলে দেয়া হয়।