বানিয়াচঙ্গে অটোরিক্সা স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশিত June 10, 2018
বানিয়াচঙ্গে অটোরিক্সা স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার গুণই এলাকায় অটোরিকসা স্ট্যান্ডের দখল নিয়ে গুণই গ্রামের জয়ফুল মিয়া মেম্বারের সাথে সালামত মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সংঘর্ষে জড়িত থাকায় ২৫ জনকে আটক করা হয়েছে।