বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন সিলেট ইউনিটের মাসিক সভা

প্রকাশিত July 12, 2026
বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন সিলেট ইউনিটের মাসিক সভা

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন-বেকা সিলেট ইউনিটের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় মহানগরীর তাঁতীপাড়ায় দি এইডেড হাই স্কুল শিক্ষক মিলনায়তনে ইউনিট সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিলেট এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান, বিএনসিসির ৭ ময়নামতি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হেলাল উদ্দিন, উপদেষ্টা দি এইডেড হাই স্কুলের শিক্ষক পর্ষদের সম্পাদক, বিএনসিসির প্লাটুন কমান্ডার মো মজির উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মো মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো এহিয়া, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদক সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, কো-অপ্ট সদস্য জকিগঞ্জের আল-ইহসান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসাইন, মো ছদরুল ইসলাম, জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো রিয়াজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক, এনামুল হক এনাম প্রমুখ।
নির্বাহী সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও মোহাম্মদ জাকির হোসাইন বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাদেরকে সভায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংগঠনের ৮ম সভার সিদ্ধান্ত সমূহের মধ্যে যেসকল কার্যক্রম সম্পন্ন হয়নি সেগুলো সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি