সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশের যোগ্যতা অর্জন উপলক্ষে তথ্য দফতরের উদ্যোগে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পুরাতন শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের আরো উদ্যোগী হবার আহবান জানান।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, অধ্যক্ষ শেরগুল আহমদ ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সামছুল আবেদন।