বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

প্রকাশিত July 19, 2018
বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগস্ত্র ৫০০ পরিবারের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ত্রাণ হিসেবে হাইজিন কিড্স ও জেরিকেন বিতরণ করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, সহকারী পরিচালক আলা উদ্দিন, সমাজসেবক মোস্তাকিম আলী হায়দার, হাফিজ মজুমদার ট্রাস্টের এডমিন অফিসার তুষার রায়, এ জি এম বাবর, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান সাহানূর চৌধুরী সাথী, পারভেজ আহমদ ও আব্দুল্লাহ রনি। পরিচালনায় ছিলেন, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত যুবপ্রধান নাজিম খান।