সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানা পুলিশের অভিযানে গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল কাদের আজাদ (২৮) হত্যামামলার আসামি দেলোয়ার হোসেন (২৪) গ্রেফতার হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) মধ্যরাতে এসআই (নি) জুয়েল চৌধুরী তথ্যপ্রযুক্তির সহায়তায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কানাইঘাট উপজেলার পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে (পিতা মৃত নিজাম উদ্দিন, বিন্নাকান্দি, গোয়াইনঘাট, সিলেট) গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল কাদের আজাদকে ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন হত্যা করে পালিয়ে যায়। তবে বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে অভিযুক্তের ব্যবহৃত মোটরসাইকেলসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করে।
হত্যাকাণ্ডের ব্যাপারে আব্দুল কাদির আজাদের মা ১৪ আগস্ট দেলোয়ার হোসেনকে প্রধান আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।