পরিবহণ ধর্মঘট প্রত্যাহার দাবিতে গোবিন্দগঞ্জে সমাবেশ

প্রকাশিত June 16, 2019
পরিবহণ ধর্মঘট প্রত্যাহার দাবিতে গোবিন্দগঞ্জে সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে পরিবহণ মালিক ও শ্রমিকদের আহুত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সিলেট-সুনামগঞ্জ নিরাপদ সড়ক সংরক্ষণ কমিটির উদ্যোগে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক নেতা পংকজ দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা। এছাড়াও বক্তৃতা করেন, ওবায়দুল হক মিলন, আব্দুল বাছিত, রেজাউল করিম রেজা, বিরহাম উদ্দিন, হাবিবুর রহমান, মুজিবুর রহমান সুহান, বিধান দে, জসিম উদ্দিন, দিলোয়ার ইসলাম, ফয়জুল ইসলাম, আব্দুল খালিক ও সুহেল আহমদ।