পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট

প্রকাশিত August 11, 2025
পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট

শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট মহানগরীর ব্লক-বি, ৫৭ নম্বর পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ ও রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন।
৩১ আগস্ট রবিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
১ সেপ্টেম্বর সোমবার থাকবে সকাল ৯টায় কলংকমোচন, দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি