নিরাপদ সড়ক দিবসকে স্বাগত জানিয়ে নিসচার শোভাযাত্রা

প্রকাশিত October 21, 2018
নিরাপদ সড়ক দিবসকে স্বাগত জানিয়ে নিসচার শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : সোমবার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ দিনটিকে স্বাগত জানিয়ে ও দিনের সকল কর্মসূচি সফলের আহ্বান রেখে নিরাপদ সড়ক চাই সিলেট জেলা ও মহানগর শাখা শোভাযাত্রা করেছে।
রবিবার সকালে মহানগরীর সিটি পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার নিকুলিন চাকমা, নিসচার জেলা সভাপতি বাবর লস্কর ও মহানগর সভাপতি ইকবাল হোসেন।