নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত August 11, 2025
নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্য মো মাসুম বিল্লাহর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইঘাট উপজেলায় বিজিবির সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ইছামতি নদী থেকে স্থানীয় ডুবুরি নূর মিয়ার নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গত ৯ আগস্ট বিকেল সোয়া ৫টার দিকে ৪৮ বিজিবির সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি টহলদল চোরাচালানকৃত ভারতীয় সুপারি বহনকারী একটি নৌকাকে চ্যালেঞ্জ করে।
এক পর্যায়ে চোরাকারবারী ও চোরাচালানের মালামাল বোঝাই নৌকাটি বিজিবি সদস্যদের বহনকারী নৌকাকে ধাক্কা দেয়। এতে দুজন বিজিবি সদস্য ইছামতি নদীতে পড়ে যান। এর মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও অপরজন সিপাহী মো মাসুম বিল্লাহ নিখোঁজ হয়ে যান।
এরপর থেকে এলাকার লোকজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ সৈনিকের সন্ধান চলছিল।