নবীগঞ্জে শাহ মুশকিল আহসান নক আউট ফুটবল শুরু

প্রকাশিত October 8, 2018
নবীগঞ্জে শাহ মুশকিল আহসান নক আউট ফুটবল শুরু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ১৩তম শাহ মুশকিল আহসান নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রবিবার বিকেলে ইউনিয়নের সাতাইহাল পাঁচ মৌজা ফুটবল মাঠে পায়রা উড়িয়ে শাহ মুশকিল আহসান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নূর উদ্দীন আহমেদ বীর প্রতীক, লন্ডন প্রবাসী আব্দুর রব ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
উদ্বোধনী খেলায় বৈশাখী একাদশ টাইব্রেকারে ৫-৩ গোলে শাহ মুশকিল আহসান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।