নবীগঞ্জে লাল-সবুজের বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত December 9, 2018
নবীগঞ্জে লাল-সবুজের বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সামাজিক সংগঠন বাউসা লাল-সবুজ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চৌধুরী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা এস এম হাবিবউল্লাহ সেলিম। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, নবীগঞ্জ জে কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সহ সভাপতি ছুরুক মিয়া, তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদরাসার প্রধান শিক্ষক ইলিয়াছ উদ্দিন ভূঁইয়া ও লাল-সবুজ কল্যাণ পরিষদের সভাপতি জসিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন, ইব্রাহিম আহমেদ শাহিন ও আরিফ হাসনাত ফাহিম।
অনুষ্ঠানে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ১২৭ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।