হবিগঞ্জের নবীগঞ্জে ‘মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক বহুমাত্রিক জ্ঞানের মেধাবী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ও শিক্ষক সাইফুর রহমান খানের পরিকল্পনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অধ্যাপক ড আব্দুর রশিদ মিয়া, শিক্ষক গোলাম রব্বানী ও অধ্যক্ষ কাঞ্চন বণিক। সভাপতিত্ব করেন, শিক্ষক আলী আমজদ মিলন। সঞ্চালনায় ছিলেন, অধ্যক্ষ তনুজ রায়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪২ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থসহ শিক্ষা উপকরণ, মুক্তিযুদ্ধভিত্তিক বই, সনদ ও প্রশিক্ষণ বৃত্তি বিতরণ প্রদান করা হয়।