নবীগঞ্জে নির্বাচন উত্তর কর্মীসভায় সাংসদ মিলাদ গাজী

প্রকাশিত January 15, 2019
নবীগঞ্জে নির্বাচন উত্তর কর্মীসভায় সাংসদ মিলাদ গাজী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি আরো বলেছেন, এই নেতকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের খবর পৌঁছে দিয়েছেন বলেই মানুষ নৌকায় ভোট দিয়েছে।
সোমবার দুপুরে নবীগঞ্জ শহরতলির একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন উত্তর কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট আবুল ফজল ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ।
এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।