নবীগঞ্জে নকল পণ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত May 7, 2018
নবীগঞ্জে নকল পণ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে বিএসটিআইর অনুমোদন ছাড়া এবং বিভিন্ন কোম্পানির লেভেল জালিয়াতি করে পণ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী এ অভিযান পরিচালনা করেন। এ সময় এক ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের কাছে অভিযোগ ছিল, ইনাতগঞ্জ গ্রামের সায়েদ উদ্দিনের ছেলে শিপন আহমদ দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন নামীদামী কোম্পানির লেভেল ও সিল ব্যবহার করে ভেজাল পণ্য তৈরি করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিলেন।
অভিযানকাল ৩ শ্রমিক সহ মালিকের ভাই রোমন আহমদকে আটক ও মালামাল জব্দ করা হয়।