নবীগঞ্জে টাকা সহ প্রতারক চক্রকে আটকে পুলিশে সোপর্দ

প্রকাশিত March 11, 2019
নবীগঞ্জে টাকা সহ প্রতারক চক্রকে আটকে পুলিশে সোপর্দ

নবীগঞ্জে এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক প্রবাসীর স্ত্রীর ২১ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় জনতা ৩ প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
সোমবার সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত এক্সিম ব্যাংক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকালে উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের এক মহিলা ওমান থেকে তার স্বামীর পাঠানো টাকা তুলতে এক্সিম ব্যাংকে যান। সেখান থেকে ২১ হাজার টাকা উত্তোলন করে বের হওয়া মাত্রই প্রতারক চক্র নানা কথা বলে তার নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যাবার চেষ্টা করে। তবে লোকজন ধাওয়া দিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ৩ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।